শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১২:০৬ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। এ ছাড়া মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত স্ট্যাটিস্টিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪ অনুযায়ী বর্তমানে মোট কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১।

তিনি বলেন, প্রথম শ্রেণিতে কর্মরত রয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন এবং শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জনের বিপরীতে শূন্য পদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। 

তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন কর্মরত থাকলেও শূন্য পদ রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জনের বিপরীতে শূন্য পদ ১ লাখ ১৫ হাজার ২৩৫টি। 

প্রতিমন্ত্রী বলেন, এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে কর্মরত রয়েছেন ৭ হাজার ৯৮০ জন এবং শূন্য পদ রয়েছে ৮ হাজার ১৩৬টি। অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক কর্মচারীরাও বিভিন্ন শ্রেণিতে কর্মরত থাকলেও তারা সরকারের বেতন স্কেল অনুসরণ করেন না।

পরে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল ইসলাম এসব শূন্য পদ পূরণের সময়সীমা জানতে চান । জবাবে প্রতিমন্ত্রী বলেন, শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়