শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৩, ০৬:৪৬ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৩, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন তামিম

স্পোর্টস ডেস্ক: লন্ডন থেকে দিন কয়েক আগেই স্বস্তির খবর এসেছিল। কোমরের ব্যথার স্থায়ী সমাধান পেতে অস্ত্রোপচারের কথা থাকলেও, আপাতত সেই পথে হাঁটছেন না তামিম ইকবাল। তবে কোমরের ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিতে হয়েছে বাঁহাতি এই ওপেনারকে। সেখানে পর্যবেক্ষণ শেষে সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছেছেন তামিম। 

এদিন দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হননি তামিম। বিমানবন্দর থেকে বের হয়ে সোজা চলে গেছেন নিজ বাসার গন্তব্যে। সূত্র: ঢাকা পোস্ট

জানা গেছে, দেশে ফিরে আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন টাইগার এই ওয়ানডে অধিনায়ক।

এদিকে সোমবার থেকে মিরপুরে শুরু হয়েছে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। এরপর ৫-৬ আগস্টের মধ্যে ২১-২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের। 

আগামী দুই-এক দিনের মধ্যে ক্রিকেট বোর্ডের সঙ্গে জরুরি আলোচনার কথা রয়েছে তামিমের। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করবেন তিনি। মাঠে ফিরলেও অধিনায়ক হিসেবে থাকবেন কি না এমন সব প্রশ্নের উত্তর মিলবে দুই পক্ষের সেই আলোচনা শেষে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়