শিরোনাম
◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী ◈ গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার ◈ ভারতে হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ, ঢাকার তীব্র ক্ষোভ ◈ বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা ◈ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া ◈ মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও) ◈ তড়িঘড়ি বৈঠক ডাকলেন ইনফান্তিনো, ফিফার বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্ল্যাকমেলের অভিযোগ এশিয়ার দেশের

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৫:২৩ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাতিন সেরার পুরস্কার পেলেন বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি

স্কালোনি

স্পোর্টস ডেস্ক: কোচিং ক্যারিয়ারের শুরুতে ছিলেন সাম্পাওলির সহকারী। এরপর আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান লিওনেল স্কালোনি। পরবর্তীতে ভারপ্রাপ্ত থেকে হেড কোচের দায়িত্ব পান স্কালোনি। সেই থেকে শুরু, তার অধীনে কোপা আমেরিকা জিতে ২৮ বছর পর শিরোপা খরা ঘুঁচায় আর্জেন্টিনা। এক বছর পর বিশ্বকাপের সোনালী ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা। সূত্র: টুইটার

এরপর একের পর এক পুরস্কার জেতেন মেসিদের এই গুরু। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগের ভোটে সেরা কোচ নির্বাচিত হন তিনি। এরপর ফিফার বর্ষসেরার পুরস্কারও জেতেন তিনি। গত মার্চে নির্বাচিত হন আমেরিকার বর্ষসেরা কোচ। মেসিদের চীন সফরের আগে লাতিন সেরার এই পুরস্কার গ্রহণ করেন স্কালোনি। সূত্র: সমকাল

২০৮ ভোটের মধ্যে ১০৭ ভোট পেয়ে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হন লিওনেল স্কালোনি। দ্বিতীয় হওয়া ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা ভোট পান মাত্র ৩৫টি। অর্থাৎ, ৭২টি ভোট বেশি পেয়ে সেরা নির্বাচিত হন স্কালোনি।

পুরস্কারের আকার নিয়ে রসিকতা করলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কোচ। তিনি বলেন, স্বীকৃত এমন পুরস্কার আমাকে গর্বিত করে। খেলোয়াড়, কোচিং স্টাফদের কাজের ফলাফল এটি।

তিনি আরো বলেন, শুধু শিরোপা জিতলেই কোচ খেলোয়াড়দের মূল্য দিতে হবে না। এমন অনেক সময় আছে যখন আপনি সবকিছু ঠিক ভাবে করেন কিন্তু জিততে পারেন না। দুর্ভাগ্যবশত, এই পৃথিবীতে আমরা শুধু বিজয়ীকে পুরস্কৃত করি। এমন অনেক সময় আছে যখন আমরা জিততে পারিনি। ২০১৯ কোপা আমেরিকাতেও আমরা হেরেছি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়