শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৩:৩২ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের জনসভার সময়সূচি পরিবর্তন

ঢাকা-১৭ আসনে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার সময়সূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আয়োজকরা জানান, তারেক রহমানের সমর্থনে ভাসানটেকের বিআরবি মাঠের পূর্বনির্ধারিত জনসভাটি শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় শুরু হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনে সিলেট হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। সেখান থেকে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের কয়েকটি স্থানে পথসভা ও জনসভায় যোগ দেন তিনি। ঢাকায় ফেরেন শুক্রবার ভোর ৫টা ৫২ মিনিটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়