শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৩:১১ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গকে গরীব করে রাখা হয়েছে। সেই বঞ্চনার সাক্ষী হতে এসেছি। আমাদের উত্তরবঙ্গ খাদ্য ও পুষ্টি সরবরাহ করে। সেই উত্তরবঙ্গকে পিছিয়ে দেয়া হয়েছে ইচ্ছা করে। উত্তরবঙ্গ থেকে আর কোনো বেকার দেখতে চাই না। প্রতিটি নাগরিককে দেশ গড়ার কারিগর করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্ধ চিনিকল ফিরিয়ে দিতে চাই বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার পঞ্চগড়ে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেন, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই আমাদের কাছে কার্ড। আমরা বেকার দরিদ্রমুক্ত দেশ বানাতে চাই। জনগণের ট্যাক্সের টাকায়, পরের ধনে পোদ্দারি তা আর আমরা দেখতে চাই না। আমরা যুবক-যুবতীর হাত শক্তিশালী করব। 

তিনি বলেন, মানুষ আওয়াজ দেয়- টেকনাফ থেকে তেতুলিয়া। কিন্তু উন্নয়নের জোয়ার টেকনাফ থেকে তেতুলিয়া আসে না। আমরা উল্টিয়ে দেবো। এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ। চারটা বিশাল নদী আল্লাহ উত্তরবঙ্গকে দান করেছেন। আসতে আসতে দেখলাম নদী নয় মরুভূমি। কঙ্কাল হয়ে গেছে। দেশের মা-বাবা ছিল না? থাকলে নদী মরে গেলো কেনো?

জামায়াত আমির বলেন, অনেকে থাকে বসন্তের কোকিল। এরপর এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। প্রিয় দেশবাসীকে ফেলে আমরা যাবো না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। দেশের চরম বিপদের সময়েও কোথাও আমরা যাই নাই। প্রিয় দেশকে আমরা ধর্মের বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আল্লাহ যদি মূল্যায়ন করে আমাদের ভোট দেন- আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন নয়, মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

  • সর্বশেষ