শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্টের চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: বুধবার বিকাল সাড়ে ৩টায় লন্ডনের ওভালে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সেরা দুই দলের লড়াইয়ে সেরা পারফরম্যান্সের প্রত্যাশায় ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। সূত্র: ক্রিকইনফো

২০২১ এ যে চেষ্টায় ব্যর্থ ভারত, দুই বছর পর সেখান থেকেই আবারও নতুন দিনের আশা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালেও ভারত আছে, বদলেছে শুধু প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের জায়গায় অস্ট্রেলিয়া। ভেন্যু হিসেবেও সেই ইংল্যান্ড। সাউদাম্পটনের পরিবর্তে এবার খেলা লন্ডনের ওভালে।

গত ১০ বছর ধরে আইসিসির বৈশ্বিক আসর জিততে না পারার আক্ষেপ ঘোচানোর আরেকটি সুযোগ রাহুল দ্রাবিড়ের দলের। সমানে সমান দুই দল। র‌্যাঙ্কিয়ের যেমন শীর্ষ দুই তেমনি দুই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা পথেও সমানে সমান।

তবে সাম্প্রতিক পরিসংখ্যানে দেশে আর বিদেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিরাট, রোহিত, রবীন্দ্র জাদেজাদের। সেরা দলের লড়াইয়ে জিততে চায় দুই দলই।

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমি ম্যাচ জিততে চাই। চাই যত বেশি সম্ভব চ্যাম্পিয়নশিপ বা ট্রফি জিততে। সে জন্যই খেলা। তবে তার মানে এই নয় যে সেকথা ভেবে নিজেদের উপর বেশি চাপ দেব।

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, এটা ফাইনাল। চাপ অবশ্যই থাকবে। যে জিতবে তারা যোগ্য দল। গত দু’বছর বিশ্বজুড়ে আমরা যে পরিশ্রম করেছি তার প্রতিফলন পাব যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি।

লন্ডনে গ্রীষ্মের শুরু। আবহাওয়ার কারণে বাধাগ্রস্থ দু’দলের অনুশীলন। ফাইনালের আগের দিন ভারতের মাত্র চারজন অনুশীলন করেছেন।

দুদলই ব্যস্ত ছক কষতে, একাদশ সাজাতে। সিরাজ, শামি, উমেশ যাদবের সঙ্গে চতুর্থ পেসার খেলাবে কিনা সেটাই রাহুল দ্রাবিড়রে চিন্তা। স্পিনে রবীন্দ্র জাদেজার পার্টনার রবীচন্দ্রন অশ্বীন অথবা অক্ষর প্যাটেলের কেউ হবেন কিনা সেটাও প্রশ্ন।

ইনজুরি ভাবাচ্ছে কোচকে। অধিনায়ক রোহিত শর্মা, ঈশান কিষান, চেতেশ্বর পূজারা আঘাত পেয়েছেন অনুশীলনে। অস্ট্রেলিয় শিবিরে বড় ধাক্কা জস হ্যাজেলউডের ছিটকে যাওয়া। তবে স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের মত অভিজ্ঞদের শেষ সুযোগ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার।

বড় শক্তি হয়ে অজি শিবিরে যোগ দিচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ডের হয়ে তিনবারের অ্যাশেজজয়ী কোচকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়