শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৯:৫৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৩, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুধার্শনের শতক ছুই ঝড়ো ইনিংসে ভর করে

ফাইনালে চেন্নাইকে ২১৫ রানের লক্ষ্য দিলো গুজরাট

সাইদুর রহমান: গত রোববার জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইপিএলে ফাইনাল মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা গড়াই রিজার্ভ ডে তে। সোমবার আইপিএলের ১৬ তম আসরের ফাইনালে পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে গুজরাট টাইটান্স কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চেন্ন সুপার কিংস। ব্যাটিংয়ে নেমে চেন্নাইকে ২১৫ রানের লক্ষ্য দেয় গুজরাট টাইটান্স

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই  আক্রমণাত্মক ব্যাটিং করেন গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান শাহা ও শুবমান গিল। ২০ বলে ৩৯ রান করে সাঁজ ঘওে ফেরেন গিল। এরপর সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন শাহা। ৩৯ বলে ৫৪ রান করে শাহা আউট হলে, চেন্নাই বোলার অতঙ্কেও কারণ হয়ে দাঁড়াই সুদর্শন বলে বলে বাউন্ডারি হাকিয়ে রান তোলেন  এই ভারতীয় ব্যাটার। তবে ৪৭ বলে ৯৬ রান কওে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। অপর প্রান্তে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অপরাজিত ১২ বলে ২১ রানের ইনিংসে ২১৪ রানের লড়াকু পুঁজি পায় গুজরাট টাইটান্স।

চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন মাথিশা পাথিরানা। এছাড়া রর্বীদ্র জাদেজা ও দিপক চাহর একটি করে উইকেট শিকার করেন। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়