শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১২:১৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনিয়র এশিয়া কাপ হকি

হকিতে উজবেকিস্তাকে হারিয়ে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক: ওমানের সালালায় জুনিয়র এশিয়া কাপ অ-২১ হকি টুর্নামেন্টে বাংলাদেশ জয়ে ফিরেছে। মালয়েশিয়ার বিপক্ষে ৬-২ গোলে হারের পর উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে মামুনুর রশীদের শিষ্যরা। 

জুনিয়র এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে যেতে হলে শুক্রবার বাংলাদেশকে জিততেই হতো। উজবেকিস্তানকে হারিয়ে সেমির আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। ২৮ মে শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের কাছাকাছি যাবে বাংলাদেশ।

উজবেকিস্তান হকিতে তেমন শক্তিশালী দল নয়। জুনিয়র ও সিনিয়র উভয় পর্যায়ে উজবেকদের বড় ব্যবধানে হারানোর রেকর্ড রয়েছে। আজকের জয়টি অবশ্য বড় হয়নি। 

ম্যাচের প্রথম দুই কোয়ার্টারে আমিনুল ইসলামের জোড়া গোলে বাংলাদেশ ২ গোলের লিড নেয়। তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে মো. আবেদ উদ্দিনের ফিল্ড গোলে স্কোরলাইন ৩-০ হয়। ৫৪ মিনিটে উজবেকিস্তানের হুসানভের গোলে করায় ৩-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়