শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০২:৫০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ জুন মাঠে গড়াবে নারী ইমার্জিং এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক: এতদিন শুধু ছেলেদের নিয়েই আয়োজিত হতো ইমার্জিং এশিয়া কাপ। এবার প্রথমবারের মতো নারীদের ইমার্জিং এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী ১২ জুন হংকংয়ে এ টুর্নামেন্ট মাঠে গড়াবে। আরটিভি

দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নেবে এ টুর্নামেন্টে। গ্রুপ ‘এ’ তে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং স্বাগতিক হংকংয়ের ‘এ’দল। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের ‘এ’ দল। বিডিক্রিকটাইম্স

উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে মালয়েশিয়া। একই দিন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।
আগামী ১৪ জুন দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ১৬ জুন গ্রুপ পর্বে শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষে সেরা দুই দল করে মোট চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে। দুইটি সেমিফাইনাল আয়োজিত হবে আগামী ১৯ জুন। আর আগামী ২১ জুন মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।

এ টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন, বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়