শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী দীপিকা পাডুকোনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় ক্রিকেটার ক্রিস গেইল

ক্রিকেটার ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটপ্রেমী সবার কাছে ক্রিস গেইল অতি পরিচিত এক নাম। ব্যাট হাতে মাঠে ঝড় তোলে প্রায়ই আলোচনায় থাকতেন তিনি। আইপিএল, বিপিএল মাতানো এই ক্যারিবীয় তারকা ক্রিকেটার এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে মন্তব্য করে আলোচনায়। 

ক্রিকেট মাঠের এক সময়ের ব্যস্ত তারকা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ‘ওহ ফাতিমা’ গানের প্রচারে। গানটি ভারতীয় ও জ্যামাইকান সঙ্গীতের মিশ্রণ। এই গান নিয়ে কথা বলতে গিয়ে দীপিকার প্রতি নিজের ভালো লাগার কথা জানান গেইল। - হিন্দুস্তানটাইমস

দীপিকা প্রসঙ্গে তিনি বলেন, আমি দীপিকার সঙ্গে দেখা করেছি। চমৎকার একজন মানুষ তিনি। আমি একটি গানে তার সঙ্গে নাচতে চাই।

ক্রিকেট পরবর্তী জীবনে গানের জগতে পা রাখার কারণও জানান গেইল। করোনাকালীন সময়েই গানের প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে বলে জানান এই তারকা। গেইল বলেন, ‘করোনাকালীন সময়ে যখন আমরা সবাই ঘরবন্দি ছিলাম। ওই সময়ে আমার এক বন্ধু বলে চলো একসঙ্গে গান করি। গানটি করে আমি মুগ্ধ হয়েছি। জ্যামাইকার মানুষরাও এটি পছন্দ করেছেন। তারপর আমরা আরেকটি গান রেকর্ড করি। - টাইমস অব ইন্ডিয়া

এমনকি বাড়িতে নিজের একটি স্টুডিও গড়ে তুলেছি, যাতে সংগীতপ্রেমীদের কাজে আসে। ক্রিকেট ক্যারিয়ারে কখনো ভাবিনি আমি কখনো গান গাইবো।

এলআরবি/ইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়