শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ চায় টানা তৃতীয় জয়, হোয়াইটওয়াশ এড়াতে চায় আয়ারল্যান্ড

সাকিব আল হাসান-পল স্টার্লিং

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দল এখন মুক্তবিহঙ্গ। আয়ারর‌্যান্ডের বিরুদ্ধে কোনো চাপ নেই, চিন্তা নেই। সিরিজ জয়ের কাজটি আগেই সেরে ফেলেছে। এবার টাইগারদের লক্ষ্য আইরিশদের হোয়াইটওয়াশ করা। অধিনায়ক সাকিব আগেই বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের পরিনতি বরণ করবে আয়ারল্যান্ড। তার এই মন্তব্যের বাস্তবরূপ দিতে টাইগার সেনারা আইরিশদের হোয়াইটওয়াশ করতে যার পরনাই লড়বে।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দুই দল দুপুর ২টায় মুখোমুখি হবে। 

বাংলাদেশ ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২২ রানে এবং দ্বিতীয়টি ৭৭ রানে জিতে নেয় টাইগাররা। দু’টি ম্যাচই বৃষ্টির কবলে পড়েছিলো। তৃতীয় ম্যাচ জিতলে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে টানা হোয়াইটওয়াশ করার নজির গড়বে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো লাল-সবুজের দেশ। 

ওয়ানডে ফরম্যাটে আগেই নিজেদের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছে টাইগাররা। সংক্ষিপ্ত ভার্সনের ফরম্যাটেও নিজেদের ব্র্যান্ড হিসাবে তৈরি করতে মুখিয়ে আছে সাকিব-লিটনরা। 

দলনেতা সাকিব আল হাসান বলেন, আমরা গত কয়েক ম্যাচের পারফরমেন্সের  ধারাবাহিকতা  ধরে রাখতে  চেয়েছিলাম এবং আমরা তা ভালোভাবেই করেছি। দুর্দান্ত দল হতে চাইলে   আমাদের সেভাবে খেলতে হবে এবং প্রথম বল থেকেই সেটি ফুটিয়ে তুলতে হবে। এটাই আমরা সেটাই নিজেদের মধ্যে আলোচনা করেছি। 

সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন সাকিব। সঙ্গে এটিও পরিস্কার করেছেন, পরিবর্তন যাই হোক দলের মূল লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। তিনি বলেন, আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। আমরা হয়তো কয়েকজন নতুন খেলোয়াড়কে চেষ্টা করতে পারি কিন্তু তারাও ভালো করার জন্য মুখিয়ে থাকবে।

আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং বলেছেন, আমাদের হারানোর কিছু নেই। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবো। আমার দৃঢ় বিশ্বাস শেষ ম্যাচটি জিততে পারবো। ভালো একটি ম্যাচ খেলতে আমরা সবাই দৃঢ় প্রত্যয়ী। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়