শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ায় চাকরি হারালেন তুরুণী

হুইলেন বারবিয়েরি

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর শুক্রবার প্রথমবার মাঠে নেমেছিল মেসির আর্জেন্টিনা। পানামার বিপক্ষে সেই ম্যাচ দেখতে মনুমেন্তাল স্টেডিয়ামে প্রায় ৮৪ হাজার দর্শক হয়েছিল। তাদের একজন ছিলেন ২১ বছর বয়সী হুইলেন বারবিয়েরি। যিনি অফিসে মিথ্যা বলে আর্জেন্টিনার ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন।

খেলা দেখার জন্য অফিস ছুটি না দেওয়ায়, অফিসকে বলেছিলেন যে তার ডায়রিয়া হয়েছে। একটা ভুয়া মেডিক্যাল সার্টিফিকেটও তিনি বানিয়েছিলেন। ঘটনা এতটুকু পর্যন্ত থাকলে হয়তো তার চাকরিটা যেত না। কিন্তু স্টেডিয়ামে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ তার সাক্ষাৎকার নিতে গেলে তিনি আবেগের বশে আসল কাহিনী বলে বসেন। পরদিনই চাকরি হরান তিনি। ক্লারিন

হুইলেন বারবিয়েরি সান্তা ফে শহরের পৌরসভার অন্তর্গত ইভা পেরন হেলথ সেন্টারে কাজ করতেন। মনুমেন্তাল স্টেডিয়ামে টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন যে, কাজ ফেলে খেলা দেখতে এসেছেন! বারবিয়েরির ভাষায়, ‘রোলিকে (সান্তা ফে শহরের মেয়র রোলি সান্তাক্রোচ্চে) শুভেচ্ছা। তিনি আমার বস। হয়তো এখন আমাকে টিভিতে দেখছেন। একটি মেডিকেল সার্টিফিকেট তিনি পেয়েছেন। কিন্তু আমি ভালো আছি। ডায়রিয়া হয়েছিল কিন্তু নিশ্চিত থাকুন এটা ঠিক হয়ে যাবে।

বারবিয়েরি আরো বলেন, জাদুবলে আমি বন্ধুদের নিয়ে মনুমেন্তালে উপস্থিত হতে পেরেছি। রোলি, শপথ করে বলছি, দ্বিগুণ কাজ করে দেব। শুধু আমাকে বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা উপভোগ করতে দাও। এসময় সঞ্চালক জানতে চান, যদি চাকরি চলে যায়? জবাবে তিনি বলেন সেটা কাল দেখা যাবে। আজ তো আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়