শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিক ও রিশাদকে দলে নেওয়ার কারণ জানালেন নান্নু

মিনহাজুল আবেদিন নান্নু

নিজস্ব প্রতিবেদক: আইরিশদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে দলে নেওয়া হয়েছে দুই নতুন মুখ উইকেটকিপার মিডল অর্ডার জাকের আলী অনিক এবং লেগস্পিনার রিশাদ হোসেনকে। বুধবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এক ভিডিওবার্তায় দুই নতুন ক্রিকেটারকে দলে নেওয়ার কারণ জানিয়েছেন। 

নান্নু বলেন, জাকেরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। এছাড়া শরিফুলকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, শরিফুল চোটে ছিল অনেকদিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।

অনেকদিন পর দলে আবার একজন লেগস্পিনারের অন্তর্ভুক্তি ঘটলো। হঠাৎ কেন ও কি কারনে রিশাদ হোসেনের কথা ভাবা হলো এমন প্রশ্নের জবাবে বলেন, ম্যানেজম্যান্টই দলে একজন লেগস্পিনার চেয়েছে। যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজম্যান্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেকদিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।

তিনি আরো বলেন, ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারা এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়