শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০২:২৭ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা তাইপেকে হারিয়ে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়

কাবাডি

নিজস্ব প্রতিবেদক: পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার তিন হাজার দর্শকের ফেবারিটদের মতো খেলেই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা বাংলাদেশ। তিনটি লোনাসহ ফাইনালে চীনা তাইপেকে বাংলাদেশ হারিয়েছে ৪২-২৮ পয়েন্টে। এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়।

টুর্নামেন্টের শুরু থেকেই যেন একই ছন্দে খেলেছে বাংলাদেশ। ফাইনালে উঠেছে ৭ ম্যাচে অপরাজিত থেকে। ফাইনালে শুরুর দিকে অবশ্য চীনা তাইপে সমানে সমান লড়েছে বাংলাদেশের সঙ্গে। ম্যাচের একটা পর্যায়ে চীনা তাইপের পয়েন্ট ছিল ৯, বাংলাদেশের ৮। তবে সময় যত গড়িয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা যেন আরো উজ্জীবিত হয়ে খেলেছে। একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকেন তুহিন তরফদার, আরদুজ্জামান মুন্সীরা। বাংলাদেশ দল ২০-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

ম্যাচের বিরতিতে হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ পুলিশ দলের সদস্যরা নাচের সঙ্গে তুলে ধরেন চীনা তাইপের সংস্কৃতি। এছাড়াও বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে গান-ও পৃথিবী এবার এসে বাংলাদেশকে নাও চিনে।

খেলা শেষে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কাবাডি কোর্টের চারপাশ প্রদক্ষিণ করেন খেলোয়াড়েরা। একপর্যায়ে বাংলাদেশ জাতীয় দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াতকে কাঁধে তুলে নেন তাঁরা। গ্যালারিতে বসে ফাইনাল দেখেছেন আর্জেন্টিনা কাবাডি দলের খেলোয়াড়েরা। লিওনেল মেসির দেশের খেলোয়াড়েরা ম্যাচ শেষে তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে দুই দলকেই। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়