শিরোনাম
◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ ◈ আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণ’ করার পরিকল্পনা ইরানের ◈ যুদ্ধের প্রভাবে সার সংকট, খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা জাতিসংঘের ◈ ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে মোকাবিলার আহ্বান তারেক রহমানের ◈ ভেঙে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০০ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসরুদ্ধকর ম্যাচে এভারটনের কাছে হেরে গেলো আর্সেনাল 

এভারটন

স্পোর্টস ডেস্ক: উড়তে থাকা আর্সেনালকে মাটিতে নামালো এভারটন। যদিও অনেক কষ্ট হয়েছে শক্তিশালী আর্সেনালের বিরুদ্ধে জয় পেতে। আর্সেনালের ভাগ্য খারাপ, অনেক লড়াই করেও ম্যাচ জিততে পারেনি। এভারটনের কাছে ১-০ গোলে হেরে থমকে গেছে তাদের জয়রথ। নতুন কোচ শন ডাইচের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই শনিবার জয়ের স্বাদ পায় লিভারপুল শহরের দলটি। - গোল ডটকম

আর্সেনাল-এভারটন ম্যাচ শুরুর আগে গানারদের সহজ জয়ের সম্ভাবনাই হয়তো দেখছিল অনেকে। তবে লড়াই শুরু হতে পাল্টে যেতে থাকে ধারণা। বল দখলে আর্সেনাল একচেটিয়া আধিপত্য করলেও আক্রমণে ভীতি ছড়াতে থাকে এভারটন। ৩২ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এভারটনের ডমিনিক ক্যালভার্ট-লুইন।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। তবে ৬০ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে গোল করে আর্সেনালকে স্তব্ধ করে দেন জেমস তারকোভস্কি। ১-০ গোলের স্মরণীয় জয় পায় এভারটন। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়