শিরোনাম
◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২১ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সাফ চ্যাম্পিয়নশীপে রোববার বাংলাদেশ-ভারত মুখোমুখি

নারী সাফ চ্যাম্পিয়নশীপ

নিজস্ব প্রতিবেদক: নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপে (অনূর্ধ্ব-২০) নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে আর ভারত ১২-০ গোলে ভুটানকে হারিয়েছে। বিজয়ী দুই দল রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে পরস্পরের মোকাবিলা করবে। কমলাপুর শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা অনুষ্ঠিত হবে।

এই আসরে বাংলাদেশের কোচ যেমন ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করেন, তেমনি ভারতীয় কোচও স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ ভাবেন। এই মুহূর্তে বাংলাদেশ দলের স্বস্তির মাঝে অস্বস্ততির কাঁটা হয়ে আছে অধিনায়ক শামসুন্নাহারের চোট। রোববার শক্তিশালী ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন কীনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও কোচ গোলাম রাব্বানী ছোটনের কণ্ঠে দৃঢ়তার সুর। তিনি আশাবাদী, ভারতের বিরুদ্ধে লড়াইয়ের মিশনে পাবেন শামসুন্নাহারকে।

রাউন্ড রবিন লিগে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল। চার দল নিয়ে হওয়া এবারের প্রতিযোগিতায় জয়ে শুরু করায় সে পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। পরের প্রতিপক্ষ ভারতকে শক্তিশালী মানলেও ছোটন আস্থা রাখছেন শিষ্যদের উপর।

কোচ বলেন, ভারত এই অঞ্চলে ফুটবলে ৫০ বছর ধরেই শক্তিশালী। কিন্তু আমাদের মেয়েরা আগেও অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯ বয়সভিত্তিক পর্যায়ে মুখোমুখি হয়েছে। তাদের বিপক্ষে ভালো ফুটবল খেলার এবং জয়ের রেকর্ডও আছে। আশা করি, ভারতের বিপক্ষে ম্যাচটিও ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো। 

ভারতীয় দলের কোচ মায়মল রকি বলেন, ভুটানের বিরুদ্ধে ১২-০ গোলে জিতলেও আমাদের শক্তি পরীক্ষা হয়নি। তাই শক্ত প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য আমার শিষ্যরা সেরাটা উজার করে খেলবে। সম্পাদনা: খালিদ আহমেদ

এলআরবি/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়