শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৫২ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোকে নিয়ে সৌদি আরবের আল নাসর ক্লাবে এখন হতাশার সুর

রোনালদো

স্পোর্টস ডেস্ক: গত বছরের ডিসেম্বরের শেষ দিকে আল নাসরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতি বছর ২০ কোটি ডলার পাবেন তিনি, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার বানিয়েছে। তবে, রোনালদোর পারফরমেন্স হতাশ করেছে ক্লাবটিকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আল নাসরের হয়ে তিনটি ম্যাচ খেলেও গোলখরা কাটাতে পারেননি। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে আল নাসরের একজন পরিচালক ক্ষোভ প্রকাশ করছেন।

স্প্যানিশ ফুটবল পত্রিকা মার্কা বলছে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিটি আল নাসরের পরিচালক। কারও নাম উল্লেখ না করে ভিডিওতে সেই পরিচালককে বলতে শোনা গেছে, এখান থেকে বিদায় হও। আমি ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছি, আর সে শুধু একটা কথাই বলতে শিখেছে- সিউ (যার অর্থ- হ্যাঁ)। এটা হতে পারে না।

এর আগে, সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা টুইট করে বলেছেন, সমস্যা আসলে রোনালদোই। যেকোনো ক্লাবেই তিনি এখন নেতিবাচক প্রভাব বিস্তার করছেন।

অভিষেক ম্যাচে ইত্তিহাদের বিরুদ্ধে গোলে কোনো শটই নিতে পারেননি সিআরসেভেন। সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিরুদ্ধেও খুঁজে পাওয়া যায়নি তাকে। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়