শিরোনাম
◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের চুম্বনই হাকিমির শক্তি!

আশরাফ হাকিমি

এ্যানি আক্তার: গোল করার পরই গ্যালারিতে থাকা মায়ের কাছে ছুটে যান আশরাফ হাকিমি। একটা চুম্বন যে তার পাওনা! কাতার বিশ্বকাপে অসাধারণ এক গল্প লিখে চলেছে মরক্কো। গল্পটা এখনো শেষ হয়নি, তবে এর অন্যতম নায়ক নিঃসন্দেহে আশরাফ হাকিমি। বিশ্বকাপের আগে কে ভেবেছিল, শেষ চারের লড়াইয়ে থাকবে আরব বিশ্বের এই দেশ? কিংবা কে ভেবেছিল, বড় বড় তারকাকে বাদ দিয়ে কাতারের মরুদ্যানে ফুল ফোটাবেন দুরন্ত হাকিমি। গোল ডট কম

চলমান বিশ্বকাপে একটা চোখ জুড়ানো দৃশ্য একাধিকবার দেখে ফেলেছে ফুটবলপ্রেমীরা। প্রতিপক্ষের জালে বল জড়ানোর পর ভো দৌঁড়ে গ্যালারিতে থাকা মায়ের কাছে ছুটে যাচ্ছে হাকিমি, যেমনি একটি শিশু সমস্ত শক্তি একত্র করে তার প্রিয় জিনিসের পানে ছুটে যায়।

মরক্কো দলের প্রাণভোমরা আশরাফ হাকিমিও গোল করার পর মায়ের কাছে ছুটে যান একটা পাওনা বুঝে নেওয়ার জন্য, সেটা হলো চুম্বন। এ যেন মায়ের সঙ্গে তার অলিখিত চুক্তি। এর মাধ্যমে এক অসাধারণ অন্তর্গত শক্তি জমা হয় এই তারকার মনোজগতে। মরক্কোর ম্যাচ ছাপিয়ে মায়ের সঙ্গে তার এমন ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অলিগলিতে।

চব্বিশ বছর বয়সী আশরাফ হাকিমির মায়ের নাম সৈয়দা মৌহ। সন্তানকে আজকের অবস্থানে নিয়ে আসার জন্য এই নারীর যে সংগ্রাম, সেটা যেন আক্ষরিক অর্থেই সিনেমার গল্প। হাকিমি নিজেই জানিয়েছেন, আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মা মানুষের বাড়ি পরিষ্কার করে অর্থ উপার্জন করতেন। কারণ আমার হকার বাবার উপার্জিত অর্থে ভাইবোনদের সবার খাবার জোগাড় করা সম্ভব হতো না। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়