শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৪:১৪ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি ক্লাবের সঙ্গে চুক্তির গুজব : রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ খেলতে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই শুরু হয় গুঞ্জন, সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন ৩৮ বছর বয়সী তারকা। গুঞ্জন যখন চরমে, তখন এ নিয়ে মুখ খুললেন রোনালদো নিজেই। খবর গোল ডটকমের, কালবেলা

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তার প্রতিবেদনে বলেছিলো, বছরে ২০ কোটি ইউরো বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১০০ কোটি টাকার কিছু বেশি বেতনে আড়াই বছরের চুক্তির সমঝোতা হয়ে গেছে দুপক্ষের মধ্যে। গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছে এই প্রতিবেদন।

অবশেষে বাধ্য হয়েই মুখ খুললেন রোনালদো। সুইজারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিআরসেভেন বলেননা, এই তথ্য সত্যি নয়। পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর সৌদি ক্লাবে যোগদানের খবরে যে বিস্ময় তৈরি হয়েছিল, সেটা এবার দূর হলো।

সৌদি আরবের ফুটবল লিগে আল-নাসর সবচেয়ে সফল ক্লাব। দলটির রয়েছে ৯টি শিরোপা। প্রিন্স ফয়সাল বিন তুর্কির মালিকানাধীন ক্লাবটির বর্তমান কোচ রোমা ও মার্শেইয়ের সাবেক কোচ রুডি গার্সিয়া। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়