শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৫:২১ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রিকি পন্টিং

রিকি পন্টিং

ঝুমুরী বিশ্বাস: অসুস্থ হয়ে পড়ায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে পার্থে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচে স্থানীয় চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন সাবেক এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। আরটিভি

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, পন্টিংয়ের হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিয়েছে। চ্যানেলটির মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বাকি সময়ে আর ধারাভাষ্য কক্ষে ফিরবেন না পন্টিং। এমনকি টেস্টের শেষ পর্যন্তও তার ফেরার সম্ভাবনা নেই।

এদিকে অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম নিউজ ডটকম জানিয়েছে, সব ঠিক আছে বলে সহকর্মীদের কাছে জানিয়ে ছিলেন পন্টিং। তবুও সতর্কতা অবলম্বনে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্পাদনা: এল আর বাদল

জেবি/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়