শিরোনাম
◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০১:৫৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির জাদুকরী গোলের পর মাঠেই কাঁদলেন আর্জেন্টিনার সহকারী কোচ

সহকারী কোচ পাবলো আইমারও

স্পোর্টস ডেস্ক: মেক্সিকোর অপ্রতিরোধ্য রক্ষণভাগ কিছুতেই ভাঙতে পারছিল না আর্জেন্টিনা। অবশেষে এলো সেই উদযাপনের ক্ষণ। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে বুকে যেন পাথর চেপে বসেছিল, তা নামিয়ে দিলেন লিওনেল মেসি। ৬৪তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জাদুকরী শটে গুইলেরমো ওচোয়াকে পরাস্ত করে গ্যালারির দর্শকদের কাছে ছুটলেন অধিনায়ক। আবেগে চোখ ছলছল করছিল মেসির চোখ। আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি সহকারী কোচ পাবলো আইমারও। চ্যানেল২৪, রাইজিংবিডি

ম্যাচ শেষে আইমারের প্রতিক্রিয়া হয়েছে ভাইরাল। মেসির গোলের পর তাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখা গেছে। কত বড় পাথর বুক থেকে নেমে গেছে সেটাই যেন ফুটে উঠেছিল তার কান্নায়। কয়েক সেকেন্ড পর তার চেহারায় ফুটেছিল স্বস্তির ছাপ।

ম্যাচ শেষে মেসিও বললেন, এই জয় তার কাঁধ থেকে অনেক বড় বোঝা নামিয়ে দিয়েছে। সাতবারের ব্যালন ডি’অর জয়ী বলেন, এটা আমাদের কাঁধ থেকে বোঝা নামিয়েছে। আবারও শুরু করতে আমাদের মনে আনন্দ ও শান্তি এনে দিয়েছে এই জয়। আমরা অস্বস্তির মধ্যে বসবাস করছিলাম এবং আমাদের মনের মধ্যে ছিল উদ্বোধনী ম্যাচে হারের কথা। পরিস্থিতি বদলে দেওয়ার সুযোগ খুঁজছিলাম এবং সৌভাগ্যবশত আমরা জিতলাম। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এইচএ

 

  • সর্বশেষ