শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। যদিও নাজমুলের ফেসবুকে এ স্ট্যাটাসটি এখন আর নেই।

বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে তামিম বেশ কিছু কথা বলেছিলেন। তার বক্তব্যের একটা অংশ এমন, ‘আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।

এই লেখা ও তামিমের ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তাকে ভারতীয় দালাল হিসেবে উল্লেখ করেন নাজমুল। স্ট্যাটাসে লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (সঠিক বানান পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

স্ট্যাটাসটি তিনি মুছে ফেললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। সেটা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকে তার মন্তব্যের পক্ষে দাঁড়াচ্ছেন, আছেন বিপক্ষের লোকও।

ভারত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় নিরাপত্তা ইস্যু দেখিয়ে সেখানে বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না বিসিবি। আইসিসিকে বিষয়টি অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে কয়েক দিন ধরেই দেশের ক্রিকেট সরগরম। তামিমের আহ্বান, ডাকঢোল না পিটিয়ে বোর্ডের উচিত নিজেদের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত করে সেটা সবার সামনে আনা।

তামিম বলেন, ‘আপনি ‍হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্তের চেয়েও বড় কথা হলো আপনি এ রকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে কমেন্ট করছেন, এটাতে একটা আনসার্টেন্সি খামাখা তৈরি হয়ে যায়। 

আমি শিউর ওখানে যোগ্য লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা আছেন। উনাদের নিজেদের ইন্টার্নালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্ট সবার সামনে আনা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়