শিরোনাম
◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিও মানে যখন কথা বলেন, সেনেগাল তার কথা মেনে চলে : কালিদু কৌলিবালি 

কালিদু কৌলিবালি 

স্পোর্টস ডেস্ক: সেনেগালের অন্যতম সেরা ফুটবলার সাদিও মানে ইনজুরির কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। দলের অন্যতম ভরসার ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপে খেলতে হচ্ছে তাদের। তবে স্কোয়াডে না থাকলেও, বাইরে থেকে দলকে উজ্জীবিত করছেন মানে।

বিশ্বকাপে মানে না থাকলেও তার প্রভাব রয়েছে দলে এমনটাই জানিয়েছেন সেনেগালের আরেক তারকা ফুটবলার কালিদু কৌলিবালি। তিনি জানিয়েছেন নিয়মিতই দলের সঙ্গে যোগাযোগ রাখছেন মানে। সরাসরি দলের সঙ্গে না থাকলেও ভার্চুয়ালি দলের সঙ্গে আছেন মানে। নিয়মিত যোগাযোগের মাধ্যমে দলের সকলের খেলায় উন্নতি দলের লক্ষ্য ঠিক রাখতে সহায়তা করছেন তিনি।

কৌলিবালি বলেন, মানে আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কাই। তবে তিনি সবসময় ম্যাসেজে, কল করে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলের সকলকে মানসিক ভাবে চাঙ্গা রাখছেন। এছাড়াও দলের খেলার মান উন্নয়নেও তিনি অবদান রাখছেন। 

তিনি আরও বলেন, সাদিও মানে যখন কিছু বলেন, পুরো সেনেগাল দল তা মেনে চলে। আমরা আশা করি এভাবেই মানে দলের পাশেই থাকবেন।  গত ৮ নভেম্বর বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় চোট পান মানে। ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচের এই চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে মানেকে। নেদাল্যান্ডসের সঙ্গে ২-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করে সেনেগাল। তবে পরের ম্যাচে ঘুরে দাড়াতে চান বলে জানিয়েছেন কৌলিবালি। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়