শিরোনাম
◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১২:২৩ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের ম্যাচ শুরুর আগে ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইলেন নেইমার

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: হেক্সা বা ষষ্ঠ শিরোপা মিশন নিয়ে কাতারে এসেছে ব্রাজিল। এখনো অভিযান শুরু হয়নি তিতের শিষ্যদের। তবে ফুরোচ্ছে অপেক্ষার প্রহর। আজ রাতেই মাঠে নামছে নেইমাররা। রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ যাত্রা শুরু করছে নেইমারের ব্রাজিল। তবে ম্যাচ শুরু ২ ঘণ্টা আগে হঠাৎ নিজের টাইমলাইনে স্ট্যাটাস দিয়েছেন নেইমারা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে নিজের অফিসিয়াল ফেসুবকের টাইমলাইনে নিজের কোলাজ ছবি আপলোড করেন নেইমার। সেখানে একটি স্ট্যাটাসও দেন ব্রাজিলের এই পোস্টারবয়।

ওই ছবির ক্যাপশনে নেইমার পর্তুগীজ ভাষায় লেখেন, ‘Que Deus nos abençoe e nos proteja’ যার বাংলা অর্থ- ‌‘ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন এবং আমাদের রক্ষা করুন।’ 

 

সেই সঙ্গে ???? এই ইমোজিগুলো যোগ করেন নেইমার। ম্যাচের আগে নেইমারের এই স্ট্যাটাসের মানে খুঁজে বের করার চেষ্টা করছেন অনেকে। কেউ কেউ বলছেন, অন্যদলগুলো হার দেখে দোয়া চেয়ে মাঠে নামছেন নেইমার। কেউ বলছেন, নেইমাররাও মনে হয় ভয় পাচ্ছে, তাই ঈশ্বরকে এতো স্মরণ করছে।

গ্রুপ জি’র দ্বিতীয় ম্যাচে রাতেই মুখোমুখি হবে ব্রাজিল ও সার্বিয়া। রাত একটায় শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ