শিরোনাম
◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স  ◈ ইরানে সর্বোচ্চ নেতা হওয়ার আলোচনায় থাকা কে এই মোজতবা খামেনি? ◈ জামিনের পর অপেক্ষা নয়: ‘ই-বেইলবন্ডে’ দ্রুত মুক্তি, কমছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ১২:১৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানী সমর্থকদের এই শিক্ষা দিলো কে?

জাপানী সমর্থক

স্পোর্টস ডেস্ক: আবারও নিজেদের কৃষ্টি কালচারে সবার মন কাড়লো জাপানি ফুটবল সমর্থকরা। জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারানোর পর তারা উল্লাস করতে গিয়ে গ্যালারিতে ফেলে যাওয়া নিজেদের আবর্জনা পরিষ্কার করতে একদমই ভুলে যাননি। -বিবিসি

সবাই যখন আবর্জনা ফেলে স্টেডিয়াম থেকে বের হয় প্রিয় দলের জয়ে উল্লাস করতে করতে। জাপান সমর্থকরা তখন ব্যস্ত স্টেডিয়াম পরিষ্কারের কাজে। সামুরাই নীলদের এমন কাণ্ড আবারও মন জয় করেছে লাখো ফুটবল প্রেমীর।

জাপানের ফুটবল দল যেমন ভালো খেলার জন্য হাততালি পাচ্ছে, তেমন হাততালি ও প্রশংসা কুড়াচ্ছে জাপানের সমর্থকরাও। জাপানিরা রাশিয়া বিশ্বকাপে ২০১৮ সালেও একই কাজ করে বিশ্ববাসীর নজর কেড়েছিল। তারা যেন ফুটবল সমর্থনেও একটা নতুন ধারা যোগ করেছেন।

কেবল জয়ের পর নয় পরাজয় শেষেও জাপানিরা স্টেডিয়াম পরিষ্কারের কাজটি করে থাকেন একইভাবে। আর পরিষ্কার-পরিচ্ছন্নতার এই শিক্ষাটা জাপানিরা পেয়ে আসছেন শৈশব থেকেই।

২০১৮ সালেই জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের প্রফেসর স্কট নর্থ বিবিসিকে জানিয়েছিলেন, ফুটবল ম্যাচের পর স্টেডিয়াম পরিষ্কার করা জাপানিদের স্কুলে শেখা মৌলিক আচরণেরই একটি শিক্ষার বহিঃপ্রকাশ। শৈশবেই জাপানিরা তাদের স্কুলের শ্রেণিকক্ষ ও আবাসিক হলগুলো নিজেরাই পরিষ্কার করে। তাই বিশ্বকাপ না জিতলেও জাপানের সমর্থকরা এরইমধ্যে জিতে গেছেন। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়