শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ১২:১৩ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত পোহালেই দুইবার মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আসছে নতুন দিনে (৭ অক্টোবর) দুইবার মাঠে নামবে বাংলাদেশ দল। তবে একবার ক্রিকেট মাঠের ২২ গজে অন্যবার ফুটবলের সবুজ ক্যানভাসে। আরটিভি

এরমধ্যে রাত পোহালেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। তিন দলের এই সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও খেলছে বাবর আজমের পাকিস্তান।

‘বাংলাওয়াশ’ নামক সিরিজটির উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল ৮টায় খেলতে নামবে দুই দল। ত্রিদেশীয় এই সিরিজটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এদিকে সকালে ক্রিকেট দল মাঠে নামার পর সন্ধ্যায় খেলবে বাংলাদেশের ফুটবল দল। তবে সেটি অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলাররা। ২০২৩ এএফসি এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে অনূর্ধ্ব-১৭ দলের বাংলাদেশি যুবারা খেলবে ভূটানের বিপক্ষে।

নিজেদের ঘরের মাঠে প্রতিপক্ষের মোকাবেলা করবে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলতে নামবে পল স্মলির শিষ্যরা। এদিকে এবারের এএফসির বাছাইপর্বের আগের ম্যাচে সিঙ্গাপুরের অনূর্ধ্ব-১৭ দলকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়