শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ১০:৩২ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপ: পাকিস্তানকে ৭১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

মহসীন কবির: নারী এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তানও। সোমবার দুই দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলীয় ৩ রানেই তিন উইকেট হারায় টাইগ্রেসরা। শারমিন সুলতানা, ফারজানা হক ও রুমানা আহমেদ প্রত্যেকেই ১ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ২৭ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ১৯ বলে ১ বাউন্ডারিতে ১২ রান করে আউট হন লতা ম-ল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সংগ্রহ ৩০ বলে ১৭ রান। সোবহানা মোস্তারি ২ রান এবং ঋতু মণি ৪ রান করেন।

১৭.৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৫৮ রান। এরপরই শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে ২২ বলে ২ বাউন্ডারিতে ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন সালমা খাতুন। যমুনা ও ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়