শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৫ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুমরাহর জায়গায় মোহাম্মদ সিরাজকে দলে ফেরাল ভারত

মোহাম্মদ সিরাজ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া সিরিজে সিরাজকে ফেরানো হয় দলে। দক্ষিণ আফ্রিকা সিরিজের শুরুতেই পিঠের চোট ফিরল যশপ্রীত বুমরাহর। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কাতেই পড়ে গেছে রোহিত শর্মার দল। তার আগে তো দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করা চাই সেই সিরিজটা শেষ করতে বুমরাহর জায়গায় দলে ডাকা হয়েছে মোহাম্মদ সিরাজকে। ঢাকা পোস্ট

রোববার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সিরাজ আজ গোহাটিতে স্কোয়াডের সাথে যোগ দেবেন। ভারতের টেস্ট দলে নিয়মিত মুখ হলেও সিরাজ সর্বশেষ ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে একটি টি-টোয়েন্টিতে খেলেছিলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আবার তার জায়গা হলো টি-টোয়েন্টি সিরিজের দলে।

এর আগে বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তখন রোহিত শর্মা জানান, ছোট একটা চোট আছে ভারতীয় পেসারের। এ অবস্থায় নতুন খবর- পিঠে মারাত্মক চোট রয়েছে বুমরাহর। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার একটি সূত্র পিটিআইকে নিশ্চিত করেছে যে চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। 

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, উমেশ যাদব, শ্রেয়াস আইয়ার, শাহবাজ আহমেদ, মোহাম্মদ সিরাজ। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়