শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগ ব্যাশে অস্থিরতা, সমাধা‌নে আজ জরুরি বৈঠকে বস‌ছে ক্রিকেট অ‌স্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্নের দুই ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন স্টারস ও মেলবোর্ন রেনেগেডসের একীভূত করার পরিকল্পনাকে কেন্দ্র করে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে । ক্রিকেট ভিক্টোরিয়ার এই সিদ্ধান্তের পর পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রশাসনে শুরু হয়েছে তীব্র উত্তেজনা।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ জরুরি ৮বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)। তাদের অভিযোগ, এই পরিকল্পনা নিয়ে রাজ্যগুলোর সঙ্গে পর্যাপ্ত পরামর্শ করা হয়নি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) জানিয়েছে, এই পরিস্থিতি খেলোয়াড়দের মধ্যে অনিশ্চয়তা, বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী পল মার্শ বলেছেন, 'এখনো পুরো ক্রিকেট অস্ট্রেলিয়ায় এই বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি, ফলে সিদ্ধান্তটি নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়।'

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ অবশ্য জানিয়েছেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। তবে সম্ভাব্য এই পরিবর্তনের অংশ হিসেবে একটি বেসরকারি মালিকানার কাঠামো আনার পরিকল্পনাও আলোচনায় আছে।

এই পরিস্থিতির কারণে দুই মেলবোর্ন দলের খেলোয়াড়দের মধ্যে দুশ্চিন্তা তৈরি হলেও ক্লাব কর্তৃপক্ষ তাদের চুক্তি অব্যাহত থাকার আশ্বাস দিয়েছে। তবুও কোচিং স্টাফ, স্কোয়াড গঠন এবং ভবিষ্যৎ মালিকানা কাঠামো নিয়ে অনিশ্চয়তা ক্রমশই বাড়ছে। সূত্র : ডেইলি ক্রিকেট

  • সর্বশেষ