শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩২ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউমোনিয়ায় আক্রান্ত ক্রিকেটার নাসিম শাহ’র শরীরে করোনাভাইরাস শনাক্ত 

ক্রিকেটার নাসিম শাহ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের পেস বোলার নাসিম শাহ প্রথমে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। ইংল্যান্ড সিরিজের বাকি দুই ম্যাচে এই পেসারকে পাবে না দল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বিষয়টি। আগামী শুক্র ও রোববার মাঠে গড়াবে ৭ ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি। গত মঙ্গলবার রাতে বুকের সমস্যা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় নাসিমকে। পরে জানা যায় তার নিউমোনিয়া হওয়ার কথা। এজন্য বুধবারের পঞ্চম টি-টোয়েন্টিতেও দলে ছিলেন না তিনি। - ক্রিকইনফো

সিরিজে কেবল প্রথম ম্যাচটিই খেলা নাসিমকে অবশ্য বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পিসিবি জানিয়েছে, টিম হোটেলে ফেরা ১৯ বছর বয়সী এই ক্রিকেটার আগের চেয়ে ভালো অনুভব করছেন। আপাতত কোভিড-১৯ প্রোটোকল অনুসরণ করবেন তিনি।

আগামী সোমবার নিউ জিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল। সেখানে বাংলাদেশসহ ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা, যা শুরু ৭ অক্টোবর থেকে।

দলের সঙ্গে নিউ জিল্যান্ডে যাবেন কিনা নাসিম, এ বিষয়ে কিছু জানায়নি পাকিস্তানের বোর্ড। পাকিস্তানের সবশেষ এশিয়া কাপে ফাইনাল খেলার পথে বড় অবদান ছিল নাসিমের। ৫ ম্যাচে তার শিকার ছিল ৭ উইকেট। দলটির আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও আছেন তিনি। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়