শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির মাসসেরা ক্রিকেটার পা‌কিস্তানের সাহিবজাদা ফারহান

স্পোর্টস ডেস্ক : টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন সাহিবজাদা ফারহান। টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সে বিরাট কোহলির করা এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন পাকিস্তানের এই ওপেনার। তারই পুরস্কার এবার আইসিসি থেকে পেলেন তিনি। 

২০২৪ সালের নভেম্বরে হারিস রউফের পর প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইসিসি মাসসেরার খেতাব অর্জন করলেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেন ফারহান। ১৬০.২৫ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ডানহাতি ওপেনার টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি তুলে নেন। নামিবিয়া ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়ে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো একটি বৈশ্বিক সংস্করণে দুটি সেঞ্চুরির মালিক এখন ফারহান।

পাকিস্তানি ব্যাটারের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে এই রেকর্ডটি ছিল বিরাট কোহলির দখলে। ৩১৯ রান করেছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার। মাসসেরা হওয়ার পর উচ্ছ্বসিত ফারহান বলেন,  বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে এই পুরস্কার জেতাটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। সতীর্থদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।

  • সর্বশেষ