শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০২ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের অভিযোগ মোকাবেলায় প্রস্তুত ক্রিকেটার লামিচানে

সন্দীপ লামিচানে

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়ার পরই নেপালের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক কিশোরী। অবশ্য এই ঘটনাটিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন লামিচানে এবং তিনি জানিয়েছেন অভিযোগ মোকাবেলায়ও প্রস্তুত আছেন তিনি। ক্রিকফ্রেঞ্জি

সম্প্রতি টুইটারে করা একটি পোস্টে লামিচানে লিখেছেন, আমি নির্দোষ এবং নেপালের আইনের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি। সিদ্ধান্ত নিয়েছি সিপিএল থেকে ছুটি নিয়ে কয়েক দিনের মধ্যে দেশে ফিরব। সব কটি ভিত্তিহীন অভিযোগের মোকাবিলা করতে আমি প্রস্তুত।

এর আগে ঐ কিশোরী লামিচানের বিরুদ্ধে মামলা দায়ের করার পর, ধর্ষণের অভিযোগের মামলা নথিভুক্ত হলে  গত ৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেপাল পুলিশ। একইসঙ্গে নিজেদের তখনকার অধিনায়ককে নিষিদ্ধও করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

সামাজিক যোগযোগ মাধ্যমে করা আর একটি পোস্টে লামিচানে বলেন, পুরো ঘটনা মানসিকভাবে আমাকে ধাক্কা দিয়েছে, একইসঙ্গে শারীরিকভাবে দুর্বল করে দিয়েছে। মানসিক চাপ ও অসুস্থ শরীরে আমি নিজেকে আইসোলেশনে রাখি। এই অভিযোগ আমাকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে, আমি ভারসাম্যহীন অবস্থায় পড়ে গিয়েছি। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ