শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ গ্রামে উষ্ণ অভ্যর্থনায় অভিভূত সাবিনা

সাবিনা খাতুন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার সেরা হয়ে দেশে ফিরেছেন সাবিনা-কৃষ্ণারা। তাদের ঘিরে এখনও চলছে নানা আয়োজন। বাফুফে ভবন তাদের ঢাকার ঠিকানা হলেও ইতিমধ্যে নাড়ীর টানে তাদের অনেকই ছুটিতে বাড়িতে চলে গেছেন। ছুটিতে বাড়ি ফিরেই নিজ গ্রামে এবার উষ্ণ অভ্যর্থনা পেলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সাতক্ষীরায় পা রাখেন সাবিনা। এসময় সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সাবিনাকে। প্রথমে সাতক্ষীরা শহরে এক ঘণ্টা দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেন সাবিনা খাতুন। পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 

সংবর্ধনা শেষে সাফজয়ী সাবিনা জানান, সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনও কল্পনা করতে পারিনি। আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত। সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাতক্ষীরা বাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। এমন সাফল্য দেশকে বিশ্বের কাছে আরও এক ধাপ এগিয়ে নিলো। রিপোর্ট: আলামিন শিবলী, সম্পাদনা: নাহিদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়