শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা প্রশাসন তার পরিবারকে টিভি আর ডিটিএইচ অ্যান্টেনা উপহার দিয়েছে

এখন থেকে মেয়ে রূপনার খেলা ঘরে বসেই দেখতে পাবেন মা

উপজেলা প্রশাসন রূপনার পরিবারকে টিভি আর ডিটিএইচ অ্যান্টেনা উপহার

 

 স্পোর্টস ডেস্ক:  টেলিভিশন ছিল না বলে ঘরে বসে রূপনা চাকমার খেলা দেখতে পারতেন না পরিবারের সদস্যরা, কিন্তু রুপনাদের সাফ শিরোপা জয়ে পাল্টে গেছে অনেক কিছু। উপজেলা প্রশাসন তার পরিবারকে উপহার দিয়েছে টিভি আর ডিটিএইচ অ্যান্টেনা।

নানিয়ারচরের দুর্গম ভূইয়াদামে সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের এ গোলরক্ষকের ঘরে বৃহস্পতিবার বিকালে ৩২ ইঞ্চির একটি টেলিভিশন ও ডিটিএইচ অ্যান্টেনা বসিয়ে দিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান। - বিডিনিউজ

এতদিন রূপনার বাড়ির লোকেরা তার খেলা দেখেছেন পাশের বাড়ির টিভিতে কিংবা অন্যের মোবাইল ফোনে। এবার টিভি ও ডিশ সংযোগ পেয়ে আবেগে আপ্লুত তারা।

এর আগে রূপনাকে ঘর করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতসব প্রাপ্তিতে পরিবারটির মুখে হাসি ফুটেছে।

রূপনার বড় ভাই শান্তি জীবন চাকমা বলেন, রূপনার ছোট থেকে খেলায় আগ্রহ থাকায় পরিবার থেকে বাধা দেয় নাই। টিভি না থাকায় ঘরে বসে রূপনার খেলা দেখার সুযোগ পেতাম না। মা মাঝে মাঝে দূরে অন্যের বাড়িতে গিয়ে খেলা দেখতো। এবার ঘরে বসে রূপনার খেলা দেখার আক্ষেপ ঘুচলো সবার।টিভি পেয়ে অনেক খুশি লাগছে জানিয়ে রূপনার মা কালাসোনা চাকমা বলেন, আমি পাশের বাড়িতে যেয়ে মেয়ের খেলা দেখতাম। এখন নিজের বাসায় বসে রূপনার খেলা টিভিতে দেখতে পাবো।

রূপনা ভালো খেলার কারণে সরকার আমাদের ঘর করে দিচ্ছে। আজ টিভি দিয়ে গেলো। সবার কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, রূপনা আমাদের গর্ব। ওর জন্য যা যা প্রয়োজন করা হবে। তার মা মেয়ের খেলা দেখতে পারতেন না। আমরা সেই ব্যবস্থাও করে দিয়েছি। আমরা সব সময় এই পরিবারটি পাশে আছি ও থাকবো। সম্পাদনা: এল আর বাদল
 

  • সর্বশেষ