শিরোনাম
◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, স্বীকৃতি দিল মিয়ানমার ◈ ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা ◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের ◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রিন্স সালমানের ◈ কৃষিতে ঋণ বিতরণে ব্যাংকের বাধ্যবাধকতা বাড়াল বাংলাদেশ ব্যাংক ◈ হাম উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ জনের ◈ জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষ্ণা-শামসুন্নাহারদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

কৃষ্ণা-শামসুন্নাহার

স্পোর্টস ডেস্ক: সাফ জয়ী কৃষ্ণা-শামসুন্নাহারদের চুরি হওয়া অর্থ ও মূল্যবান জিনিসের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সন্ধান পাওয়া না গেলে ফেডারেশন কৃষ্ণাদের চুরি যাওয়া অর্থ ফেরত দেবে বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি। চ্যানেল ২৪

বাফুফের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সাফজয়ী নারী দলের সদস্য কৃষ্ণা রানি সরকারের ব্যাগ থেকে ৫০০ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। সামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে হারিয়েছে ৪০০ ডলার (প্রায় ৪২ হাজার টাকা)।

অন্যদিকে মার্জিয়ার ব্যাগ থেকে কিছু সংখ্যক নেপালি মুদ্রা হারানোর কথা জানিয়েছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এ ছাড়াও অনেকের লাগেজের তালা ভাঙা ছিল বলেও জানানো হয়। যেখানে শাড়ি, প্রসাধনীসহ মূল্যবান উপহার সামগ্রী ছিল বলে জানা যায়।

এদিকে ডলার চুরির ঘটনায় অভিযোগ না পেলেও তদন্ত শুরু করেছে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক ইউনিট, এপিবিএন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ঘটনার নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছি। এছাড়া মতিঝিল থানা ও এয়ারপোর্ট থানাতেও সাধারণ ডায়েরি করা হয়েছে। কিরণের পাশে থাকা বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, বিমানবন্দর অথরিটি ও সিভিল এভিয়েশন ইতোমধ্যে কাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে আমাদের জানাবে। রিপোর্ট: আলামিন শিবলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়