শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২৩ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতার বিশ্বকাপে স্পেনকে ফেভারিট ভাবছেন পেদ্রি

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে বাজির দরে সাবেক চ্যাম্পিয়নদের নিয়ে তাই মাতামাতি একটু কমই। দলটির তরুণ মিডফিল্ডার পেদ্রি অবশ্য তাদের সম্ভাবনা নিয়ে দারুণ রোমাঞ্চিত। বৈশ্বিক আসরে নিজেদের ফেভারিটের কাতারেই দেখছেন তিনি।

২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের জন্য পরের দুটি আসর ছিল ব্যর্থতার গল্প। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। চার বছর পর রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় স্বাগতিকদের বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় দলটি। গত কয়েক বছরে কোচ লুইস এনরিকের হাত ধরে অনেকটাই বদলে গেছে স্পেন। পেদ্রি, গাভিসহ একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে গড়া দলে তিনি ফিরিয়ে এনেছেন বল দখলে রেখে খেলার ধরন। বিডিনিউজ

২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভিসেন্তে দেল বস্ক স্পেনের কোচ থাকার সময় ধরনটি বেশ আলোচিত হয়েছিল। সাফল্যও মিলেছিল। ২০১০ বিশ্বকাপের আগে ও পরে ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল দেশটি। এনরিকের স্পেন অবশ্য এখনও তেমন কিছু জিততে পারেনি। তবে ইউরো ২০২০ এর সেমি-ফাইনালে খেলা স্পেন নেশন্স লিগের গত আসরে হয় রানার্স-আপ।

সেই ধারাবাহিকতায় আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজেদের ভালো করার ব্যাপারে আশাবাদী পেদ্রি। বার্সেলোনা ভিত্তিক সংবাদপত্র স্পোর্ত-এ মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তাদের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব।

কিছু না করে তো আমরা পদক পাব না। নিজেদের কাজটা যদি আমরা করতে পারি, তাহলে সুযোগ আসবেই। আগামী নভেম্বরে ২০ বছরে পা দিতে যাওয়া পেদ্রি স্পেনের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১২ ম্যাচ। জাতীয় দলের মতো ক্লাব বার্সেলোনারও মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। রিপোর্ট : ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: এল আর বাদল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়