শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:২২ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙা ঘরে থাকি, আমি পরিবারের শেষ সম্বল: আঁখি খাতুন

সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতু

স্পোর্টস ডেস্ক: সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুন। দেশে ফিরে যেমন বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন তেমনি বাস্তবতার কশাঘাতও উপেক্ষা করতে পারছিলেন না। পরিবারের যে ভালো একটি থাকার জায়গা নেই, অভাব-অনটনে থাকা পরিবার এখনও তার দিকেই তাকিয়ে থাকে একটু ভালো থাকার জন্য। তাই প্রধানমন্ত্রীর কাছে এক টুকরা ঘরের আবদার জানিয়ে রেখেছেন আঁখি।

আঁখি বলেন, আপনারা জানেন আমরা যারা নারী ফুটবলাররা আছি, তারা কেউ খুব ভালো ফ্যামিলি থেকে আসি নাই। অনেক কষ্ট করে এসছি। আমরা প্রায় সবাই আমাদের পরিবারের শেষ সম্বল। আমাদের টাকা দিয়েই সংসার চলে। আশা করছি প্রধানমন্ত্রী আমাদের নিরাশ করবেন না। ভালো কিছু দিবেন। যমুনা টিভি

যে সানজিদার স্ট্যাটাসের সূত্র ধরে ব্যবস্থা হয়েছে ছাদখোলা বাসের তাকে তার আনন্দের বাঁধ যেন মানছে না। তিনি বলেন, এটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড, আমরাই ইতিহাস সৃষ্টি করেছি বলে মনে করি। আমাদের মনে হতো শুধু ইউরোপিয়ান লিগগুলোতেই হয়তো এমন সেলিব্রেশন করা হয়। আমার মনে হয়েছে যেহেতু এটা আমাদের প্রথম সাফ জয় সেহেতু আমাদের জন্যও এমন সেলিব্রেশন করলে ভালো হয়।

স্ট্যাটাস প্রসঙ্গে তিনি বলেন, মানুষ তো আসলে এতো ভেবে কাজ করে না। আমিও এতো কিছু ভেবে স্ট্যাটাসটি দেইনি। আমার মনের যে আক্ষেপ ছিল, আমার মনের যে কথাগুলো ছিল আমি তাই শেয়ার করেছি।

জয়ের বিষয়ে আঁখির অনুভূতি জিজ্ঞেস করলে তিনি বলেন, আসলে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশের নারী ফুটবলারদের যে মানুষ এতো ভালোবাসে এটা আমাদের জানা ছিলো না। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়