শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫১ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে

যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারালো বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় জয় পেলো বাংলাদেশ দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫৯ রান তাড়া করতে গিয়ে ৩ উইকেটে ১০৩ রানে থামে যুক্তরাষ্ট্র।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ১০ রান করে শুরুতেই ফেরেন বাংলাদেশি ওপেনার শামিমা সুলতানা। কিন্তু এরপর আর কোনো ভুল করেনি দল। মুর্শিদা ও নিগার সুলতানা দু’জনই তুলে নেন ফিফটি।

মুর্শিদার অপরাজিত ৭৭ আর জ্যোতির হার না মানা ৫৬ রানের ইনিংসে দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি পায় বাংলাদেশ। যার ফলে ১ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।

১৫৯ রান তাড়া করতে নেমে ১২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইউএসএ। তবে সিন্ধুর অর লিসা রামজিতের অপরাজিত ৭৪ ও ২৬ রানের ইনিংসে শতরানের গন্ডি পেরোয় যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়