শিরোনাম
◈ বগুড়া আদালত চত্বরে তরুণীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা, টানাহেঁচড়ায় পরনের পোশাক ছিঁড়ে যায় (ভিডিও) ◈ বঙ্গোপসাগর ঘিরে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী টোকিও: জাপানের প্রধানমন্ত্রী ◈ কৌশলগত অংশীদারত্বে বাংলাদেশ-জাপান, জ্বালানি-আইসিটি ও গভীর সমুদ্রবন্দরে সহযোগিতা বাড়বে ◈ এএফসি কংগ্রেস নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ◈ ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিত‌লেন হ‌্যা‌রি কেইন ◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা ◈ অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বুমরাহদের জন্য ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ১২ ম্যাচের সিরিজ সামনে রেখে বোলারদের প্রস্তুত রাখছে ভারত। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, কন্ডিশন ও উইকেট বুঝে বোলার নির্বাচন করা হবে। অর্শদীপ সিংয়ের লাল বলের ক্রিকেটে ভালো করার সামর্থ্য রয়েছে বলেও বিশ্বাস তাঁর। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অর্শদীপের অভিষেক নিয়ে কিছু জানাননি মর্কেল। -- আনন্দবাজার

ব্যস্ত সূচিতে বোলারদের কাজের চাপ সামলাতে ভারত ‘এ’ দলের মাধ্যমেও কয়েকজনকে প্রস্তুত করছে। এই পরিকল্পনায় রয়েছেন জসপ্রীত বুমরাহও। মর্কেলের ভাষ্য, সব বোলারের জন্যই ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা তৈরি রেখেছে ভারত।

  • সর্বশেষ