শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আ‌সিয়ান কা‌পে মালয়েশিয়ার কাছে তিন গোলের হার, পু‌রো ম‌্যা‌চেই বাংলাদেশের ব্যর্থতার চিত্র

নিজস্ব প্রতি‌বেদক : শুরুতেই বড় ধাক্কা বাংলাদেশের। ফিফা আসিয়ান কাপে অভিষেক ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের দল। ম্যাচজুড়ে প্রতিপক্ষের আধিপত্যের সামনে নিষ্প্রভ বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে। আক্রমণে কার্যকর কিছু করতে না পারার পাশাপাশি রক্ষণেও একের পর এক ভুলে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের দলকে।

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে শুক্রবার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মালয়েশিয়ার হাতে। বাংলাদেশের রক্ষণকে চাপে রেখে একের পর এক আক্রমণ তৈরি করে তারা। সেই চাপেই ১৮ মিনিটে গোলের দেখা পায় মালয়েশিয়া। আরিফ আইমানের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

প্রথম গোলের পরও মালয়েশিয়ার দাপট কমেনি। ৩৭ মিনিটে আবারও বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল করেন আরিফ আইমান। তাঁর জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মালয়েশিয়া।

বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আক্রমণভাগে সেই প্রচেষ্টা ছিল বেশির ভাগ সময়ই নিষ্ফলা। উল্টো ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেন বার্গুসন। তাতে মালয়েশিয়ার লিড হয় ৩-০।

শেষ দিকে ব্যবধান কমানোর কয়েকটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় সেগুলো থেকেও গোল আদায় করতে পারেনি তারা। ফলে কোনো গোল না করেই তিন গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় হামজাদের।

চার বছর আগেও এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবারও সেই মালয়েশিয়ার বিপক্ষে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না লাল-সবুজের দল। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলতে নেমে তাই হতাশার হার দিয়েই শুরু হলো বাংলাদেশের অভিযান।

  • সর্বশেষ