শিরোনাম
◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা ◈ হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মৃত্যু হাজার ছাড়াল

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএস ওপেনে অঘটন, ‌চ‌্যাম্পিয়ন আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনে চমক। কোয়ার্টার ফাইনালে বড় অঘটন ঘটালেন আমেরিকার বেন শেলটন। পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারান স্থানীয় তারকা। ম্যাচের ফল ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭-৬ (৭)। চোটের জন্য চার মাস কোর্টের বাইরে ছিলেন আলকারাজ। বিরতির পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেই যুক্তরাষ্ট্র ওপেনে খেতাব ধরে রাখার আশা শেষ হয়ে গেল বিশ্ব ক্রমতালিকায় দুই নম্বরে থাকা স্প্যানিশ তারকার।

পুরো ম্যাচেই কিছুটা জড়তা দেখা যায় আলকারাজের খেলায়। যে শটগুলো সাধারণত অনায়াসে মারেন, সেগুলোর ক্ষেত্রেও তাঁকে সমস্যায় পড়তে দেখা যায়। দীর্ঘ চার মাসের বিরতির পর ম্যাচের তীক্ষ্ণতা এবং ছন্দ পুরোপুরি ফিরে পাননি। সেটাই তাঁর বিরুদ্ধে যায়। 

আর্থার অ্যাশ কোর্টে গভীর রাত পর্যন্ত চলা রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালের সাক্ষী থাকে টেনিসপ্রেমীরা। ম্যাচ গড়ায় পাঁচ সেটে। প্রথম সেট টাইব্রেকারে জিতে আলকারাজ শুরুটা করেছিলেন দারুণভাবে। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ম্যাচের ছবি বদলে দেন শেলটন। রিটার্নের সময় আরও এগিয়ে এসে খেলতে শুরু করেন। 

তাঁর শক্তিশালী ফোরহ্যান্ড থেকে একের পর এক দুরন্ত উইনার আসতে থাকে। দ্বিতীয় সেট ৬-১ এ জেতার পর তৃতীয় সেটেও শুরুতেই আলকারাজের সার্ভিস ভাঙেন মার্কিন তারকা। শেষপর্যন্ত ৬-৩ ব্যবধানে তৃতীয় সেট জেতেন। ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যান। তবে হাল ছাড়েননি আলকারাজ। 

চতুর্থ সেটে নিজের সেরা ছন্দে ফেরার চেষ্টা করেন স্প্যানিশ তারকা। বেসলাইন থেকে নিখুঁত শট খেলে দ্রুত ৬-১ ব্যবধানে সেট জিতে ম্যাচকে টেনে নিয়ে যান নির্ণায়ক পঞ্চম সেটে। এর মধ্যেই ম্যাচ পেরিয়ে যায় স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিট। শেষপর্যন্ত খেলা শেষ হয় ভোর ৩টা ৩৩ মিনিটে। ইউএস ওপেনের ইতিহাসে এটাই সবচেয়ে দেরিতে শেষ হওয়া ম্যাচ। পঞ্চম সেটে অবশ্য কেউই সার্ভিস ব্রেক করতে পারেননি।ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টানটান উত্তেজনার মধ্যে শেষপর্যন্ত স্নায়ুর চাপ সামলে নেন শেলটন। ১০-৭ ব্যবধানে সুপার টাইব্রেক জিতে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন মার্কিন তারকা। দেশের সমর্থকদের সামনে দুরন্ত সার্ভিস, সাহসী শট এবং আক্রমণাত্মক টেনিস দিয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে শেলটনই ছিলেন এগিয়ে। 

আলকারাজের খেলায় মাঝেমধ্যে চেনা ঝলক দেখা গেলেও, দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকার প্রভাব শেষপর্যন্ত স্পষ্ট হয়ে যায়। এই জয়ের ফলে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে জায়গা করে নিলেন শেলটন।

  • সর্বশেষ