শিরোনাম
◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একি কর‌লেন জ‌কো‌ভিচ, প্রথম রাউন্ড থেকেই বিদায়! 

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন নোভাক জকোভিচ! তীব্র গরম ও শারীরিক অসুস্থতার কারণে প্রায় দুই দশক পর প্রথম রাউন্ডে হারের মুখ দেখলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।

স্বপ্ন ছিল রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের। কিন্তু নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে জকোভিচের লড়াইটা শেষ পর্যন্ত হয়ে উঠলো নিজের শরীরের সঙ্গেই। শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন এই সার্বিয়ান তারকা। ঘণ্টার পর ঘণ্টা তীব্র গরম, অসুস্থতা, পানিশূন্যতা আর শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত চোখের জলেই শেষ হয় জোকোর ইউএস ওপেন অভিযান।

প্রথম সেটের টাইব্রেকে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ও তৃতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জকোভিচ। একসময় ম্যাচের নিয়ন্ত্রণও চলে আসে তার হাতে। জয় থেকে মাত্র এক সেট দূরে ছিলেন তিনি। কিন্তু ততোক্ষণে শরীর আর সায় দিচ্ছিল না। কোর্টেই করে বসেন বমি। শেষ সেটে ৪-১ গেমে পিছিয়ে যাওয়ার পর যেন শরীরের কাছে পুরোপুরি হার মানেন জকোভিচ। শেষ পর্যন্ত আর্জেন্টাইন প্রতিপক্ষ মারিয়ানো নাভোনের কাছে ৬-৭, ৭-৫, ৬-৪, ২-৬, ১-৬ গেমে ম্যাচ হেরে কোর্ট ছাড়েন তিনি। আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে এই সার্বিয়ান তারকাকে। নোভানের কাছে হারের পর কোর্টেই কান্নায় ভেঙে পড়েন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি।

২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের কাছে প্রথম রাউন্ডে হেরেছিলেন জোকো। এরপর মেজরে টানা ৭৮টি প্রথম রাউন্ডের ম্যাচ জেতা সার্ব তারকার সেই অবিশ্বাস্য রেকর্ড থামলো নিউইয়র্কে এসে। আইডল জকোভিচের বিপক্ষে এটি ছিল নাভোনের প্রথম ম্যাচ। উচ্ছ্বসিত আর্জেন্টাইন খেলোয়াড় বলেন, এই জয় তার কাছে স্বপ্ন পূরণ হওয়ার মতো।

  • সর্বশেষ