শিরোনাম
◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক : হ‌কি বিশ্বকা‌পের শ্বাসরুদ্ধকর ফাইনা‌লে স্পেনকে হারিয়ে বিশ্ব হকির সিংহাসন ধরে রাখলো জার্মানি। রোববার রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাসও গড়েছে ইউরোপের শক্তিশালী দলটি। শুরু থেকেই ছিল দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই।

স্পেন আক্রমণে এগিয়ে থাকলেও জার্মান রক্ষণভাগ ছিল বেশ দৃঢ়। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় তৃতীয় কোয়ার্টারে। ৪৪তম মিনিটে জার্মানির হয়ে জালের দেখা পান মিশেল স্ট্রুথফ। শেষ পর্যন্ত তার একমাত্র গোলটিই গড়ে দেয় ব্যবধান।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। তবে, জার্মান রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি স্প্যানিশরা।

এই জয়ে পুরুষদের হকি বিশ্বকাপে জার্মানির শিরোপা সংখ্যা দাঁড়ালো চারটিতে।

এর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সবচেয়ে সফল দল হওয়ার কীর্তিও গড়ল জার্মানি।

এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর আবার বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রথম শিরোপার স্বপ্ন অপূর্ণই থেকে গেল স্পেনের।

  • সর্বশেষ