শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

স্পোর্টস ডেস্ক : জু‌নে অনু‌ষ্ঠিতব‌্য ফিফা বিশ্বকাপে যে কিছু নতুন নিয়ম যুক্ত হবে তার আভাস লম্বা সময় ধরেই ছিল। পরীক্ষামূলকভাবে বিভিন্ন টুর্নামেন্টে তা প্রয়োগ করে আসছিল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। অবশেষে সেখান থেকে চারটি বিষয় চূড়ান্ত করেছে আইএফএবি। এর মধ্যে দুটি নিয়ম আগে থেকে চালু থাকলেও এবার একটির ক্ষেত্রে বাড়ানো হয়েছে পরিধি, আর একটি করা হয়েছে বাধ্যতামূলক।

ফুটবল ম্যাচে যে দলটা লিডে থাকে, প্রায়ই তাদের দেখা যায় নানা অজুহাতে টাইম কিল করতে। এ জায়গায় এবার লাগাম টানতে যাচ্ছে ফিফা। গোল কিকের ক্ষেত্রে কেউ যদি ৮ সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখে তবে শাস্তিস্বরুপ কিক করার সুযোগ হারাবেন গোলি, উল্টো সেই গোলকিক রুপান্তিরত হয়ে প্রতিপক্ষের জন্য যোগ হবে কর্নার কিক হিসেবে। থ্রো ইনের ক্ষেত্রে নির্ধারিত সময়ে বল রিজিল না করলে সেটা চলে যাবে প্রতিপক্ষের কাছে। এ জন্য রেফারি চাইলে পাঁচ সেকেন্ডের একটা ভিজুয়াল কাউন্টডাউন শুরু করতে পারবেন। - সময়‌নিউজ

খেলোয়াড় বদল করতে গিয়েও যাতে কেউ ইচ্ছাকৃত সময়ক্ষেপণ না করে সেখানেও লাগাম টেনেছে ফিফা। রেফারি সিগনাল দেয়ার পর ১০ সেকেন্ডের মধ্যে বদলি খেলোয়াড় মাঠে ঢুকতে ব্যর্থ হলে, পরবর্তী খেলা না থামার আগে সে আর মাঠে ঢুকতে পারবে না। খেলা যদি এক মিনিটের মধ্যেই থেমে যায় তাও না। এ জন্য তাকে মিনিমাম এক মিনিট অপেক্ষা করতে হবে। অন্যদিকে যার রিপ্লেস হবে তাকে ঠিকই বেরিয়ে যেতে হবে দ্রুত।
 
আসন্ন বিশ্বকাপে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারিং-এর পরিধি বাড়িয়েছে ফিফা। এর আগে গোল, পেনাল্টি এবং সরাসরি লাল কার্ড দেখানোর মতো সেনসিটিভ বিষয়গুলো ভারের মাধ্যমে চেক করা হলেও এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রেও রেফারি চাইলে ভিএআরের সাহায্য নিতে পারেন। এছাড়াও নির্ভুলভাবে কর্নারের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহারের নিয়ম চালু করেছে ফিফা।

মার্কিন যুক্তরাষ্ট্রে অধীক গরমের মাঝে খেলতে হবে ফুটবলারদের সেটা দেখা গিয়েছিল ক্লাব বিশ্বকাপেই। এ জন্য এবার ম্যাচগুলোতে দুটি কুলিং ব্রেক বাধ্যতামূলক করেছে ফিফা। এর আগে এই নিয়ম থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। কিন্তু এবার ম্যাচের প্রতিটি অর্ধের মাঝখানে তিন মিনিটের একটি করে হাইড্রেশন ব্রেক চালু করা হয়েছে। ঠান্ডা এমনকি বৃষ্টির মাঝে খেলা হলেও বাধ্যতামূলকভাবে এই হাইড্রেশন ব্রেক দেয়া হবে।

আসন্ন বিশ্বকাপে চতুর্থ অর্থাৎ সবশেষ সংযুক্ত নিয়ম হলো মুখ ঢেকে কথা না বলা। প্রায়ই লক্ষ্য করা যায় ফুটবলাররা প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে ইন্টার অ্যাকশন করছেন। কিন্তু তারা এর মধ্য দিয়ে কোন বৈষম্য ছড়াচ্ছেন কিনা তা বুঝতেই এই নিয়ম ফিফার। মুখ ঢেকে কথা বলার সময় কোনো ফুটবলার যদি বর্ণবৈষম্য মূলক আচরণ করেন তবে তাকে রেফারি লাল কার্ড পর্যন্ত দেখাতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়