শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ জুন একমাত্র টেস্ট, বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে এখন একখণ্ড অবসর। ঈদের পর সাদা বলের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী জুন-জুলাইয়ে হবে ম্যাচগুলো।

আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এরপর একই ভেন্যুতে ৬ থেকে ১১ জুলাইয়ের মধ্যে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৫ থেকে ১৯ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। -- ডেইলি ক্রিকেট

জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বিবৃতিতে বলেন, ‘সব সংস্করণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর সিরিজের প্রত্যাশায় বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। এই সফরটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরের শুরুর দিকে আইসিসি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্সের পর এ সিরিজের মাধ্যমে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।

২০২২ সালে সবশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। দীর্ঘদিন পর আবারও আফ্রিকার দেশটিতে সফর করবে বাংলাদেশ।

  • সর্বশেষ