শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত সরকার বন্ধ করে দিলো তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট

নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। দলটির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে আজ শনিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছেন।

অভিজিত বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। সেখানে থেকেই তিনি তেলাপোকা জনতা পার্টি নামে একটি দল গঠন করেন। এরপর ওয়েবসাইট তৈরিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলেন। তার এ দল ভারতীয় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

advertisement

অভিজিত দিপকে বলেছেন, ভারত সরকার তার ‘আইকনিক’ ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এ মাসের শুরুতে হাইকোর্টের এক শুনানিতে দেশটির বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদে অভিজিত ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে দল গঠন করেন।

advertisement

প্রধান বিচারপতি সূর্য কান্ত পরবর্তীতে দাবি করেন, যেসব তরুণ ভুয়া ডিগ্রি নিয়ে চাকরি করেন তিনি সেসব তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন। সর্বশেষ বক্তব্যে তিনি বলেছেন, “তরুণরা উন্নত ভারতের স্তম্ভ”।

তেলাপোকা জনতা পার্টি নামকরণটি মূলত ভারতের বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) থেকে নেওয়া হয়েছিল।

advertisement

এই দলের নামে খোলা ইনস্টাগ্রাম পেজটির ফলোয়ার সংখ্যা ২ কোটি ২০ লাখ পার হয়ে যায়। তবে অভিজিত দিপকে জানিয়েছেন, তার এবং দলের ইনস্টাগ্রাম পেজ দুটি হ্যাক করা হয়েছে।

তেলাপোকা জনতা পার্টি এ মুহূর্তে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলছে। দেশটির মেডিকেল ভর্তিসহ অন্যান্য পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে চাপে পড়েছেন ধর্মেন্দ্র। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ