শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ১১:১১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়াতে চায় আইসিসি

স্পোর্টস ডেস্ক : আইসিসি এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর চিন্তাভাবনা করছে। এখন খেলে ৯ দেশ। সেটা বাড়িয়ে ১২ করার চিন্তাভাবনা চলছে। এর পাশাপাশি, ২০২৮ সালের অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের পদ্ধতিও অল্প কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করে ফেলতে পারেন আইসিসি কর্তারা। 

ঘটনা, ওয়ানডে ও টি–২০–র পাশাপাশি টেস্ট ক্রিকেটের প্রসার করতে চান জয় শাহরা। আর সে জন্যই নয় দলের পরিবর্তে ১২টি দলকে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ভাবা হচ্ছে। আর তা চূড়ান্ত হলে প্রতিটি পূর্ণ সদস্য দেশই অংশগ্রহণ করবে টেস্ট বিশ্বকাপে। এখন আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে না। 

১২টি দেশকে খেলার সমান সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে আইসিসির আগামী ত্রৈমাসিক বৈঠকে। যদিও এই বৈঠকের দিন এখনও চূড়ান্ত হয়নি। --- আজকাল

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি কর্তাদের মত, ক্রিকেটের মান উন্নত করতে হলে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়া ছাড়া উপায় নেই। এর পাশাপাশি আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে না থাকায় বছরে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। তাই এই তিন দেশকেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতে অন্তর্ভুক্ত করতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ২০২৭ সালের জুন থেকে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে, তা হতে পারে ১২ দলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়