শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০২:০৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল ছবি দেখে যোগাযোগ, পরিচয় মিলল সীমান্তে আটকে থাকা বৃদ্ধের

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দাইল এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে থেকে তাকে উদ্ধার করেন ধানুয়া কামালপুর বিজিবির সদস্যরা। উদ্ধারের পর তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। 

বর্তমানে তিনি থানা হেফাজতেই অবস্থান করছেন। পরিবারের সদস্যরা এলে তাকে তাদের হাতে তুলে দেয়া হবে।

জানা যায়, এর আগে বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দীর্ঘ সময় তিনি সীমান্তের ওই শূন্যরেখায় আটকে ছিলেন।

পরবর্তীতে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আটকে থাকা ওই বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবি ও খবর দেখে তার পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন এবং তার পরিচয় নিশ্চিত করেন।
 
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘বিজিবি সীমান্ত থেকে একজন বৃদ্ধকে থানা হেফাজতে দিয়েছে। তার পরিবার আসার পর তাকে হস্তান্তর করা হবে।’

  • সর্বশেষ