শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটার রো‌হিত শর্মা সিনেমা নাম‌ছেন, তার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জল্পনা

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মা কি সিনেমায় নামছেন? মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটারকে নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। প্রাক্তন ভারত অধিনায়ক হিটম্যান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যজনক পোস্ট করেছেন। তাঁর এই পোস্ট ভক্তদের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। 

খুব ভাল করে সেই পোস্ট খতিয়ে দেখলে অনেকেই মনে করতে পারেন, নেটফ্লিক্স এবং মুম্বই ইন্ডিয়ান্স মিলিত ভাবে কোনও কাজ করতে চলেছে। কভার পেজে নেটফ্লিক্স এবং মুম্বই-এর লোগোর পাশাপাশি ‘ড্রাফ্ট #৪৫’ লেখা একটি স্ক্রিপ্টের খসড়া দেখা গিয়েছে। যার তারিখ লেখা  ৯ এপ্রিল, ২০২৬। টাইটেলের আংশিক অস্পষ্টতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। পোস্টটি দেখার পরে অনেকেই মনে করছেন রোহিত হয়তো চলচ্চিত্র বা ডকুমেন্টারিতে  থাকবেন। 

ভক্তরা ইতিমধ্যেই বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। হয়তো এটি জীবনীমূলক বা পর্দার আড়ালের গল্প হতে পারে। মুম্বই এবং ভারতীয় ক্রিকেটে রোহিতের যাত্রা তুলে ধরা হবে। আপাতত, রোহিতের এই রহস্যময় ইঙ্গিত সবাইকে অপেক্ষায় রেখেছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু জানা যাবে। 

মুম্বই ইন্ডিয়ান্স এবার ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে মাটি ধরিয়েছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স এখন পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়