শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে সাংবাদিকের হাত ভাঙলো সন্ত্রাসী ঝন্টু বাহিনী

আজিজুল হক, বেনাপোল : যশোরের বেনাপোলে আরিফুল ইসলাম সেন্টু নামের এক সাংবাদিককে আক্রশ মুলক মেরে হাত ভেঙে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসী ঝন্টু ও তার দলবল।

এ ঘটনায় আহত সাংবাদিক বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী রয়েছেন। আরিফুল বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্টথানার কাগজপুকুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু জানান, বিয়ে সংক্রান্ত বিষয়ে একজনের সাক্ষী হয়েছিলেন তার ভাই। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিয়ে শালিশ ছিল। তিনি ঐ শালিশে যাচ্ছিলেন। পথিমধ্যে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত ঝন্টুর নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল তার মোটরসাইকেল গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের বেধড়ক মারধরে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সাংবাদিক আরো জানান , হত্যা,বিষ্ফোরক,মাদক সহ একাধিক মামলার আসামী নিহত সন্ত্রাসী কাগজপুকুর গ্রামের আমিরুলের ডান হাত ছিলো ঝন্টু। বিগত আ,লীগ সরকারের সময় দলটির ছত্রছায়ায় থেকে বড় বড় অপরাধে একাধিক মামলাও রয়েছে ঝন্টুর নামে। এবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদেন কারো কারো ছত্রছায়ায় একই অপরাধ করে আসছে এ সন্ত্রাসী বাহিনী। 

Advertisement

শার্শা উপজেলা কৃষকদের সভাপতি আমিরুল ইসলাম জানান, অপরাধীরা সব সময় ক্ষমতাসীন দলের নাম ভাঙাই। তবে ঝন্টু নামের এমন কাউকে তিনি সেভাবে চিনেন না। শার্শা উপজেলা বিএনপি এমন মানুষদের দলে আশ্রয়, প্রশ্রয় দেয়না। 

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। 

এদিকে মামলার ৫ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ সন্ত্রাসীদের কারো গ্রেফতার করতে পারেনি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীরা।

  • সর্বশেষ